আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক

আপলোড তারিখঃ 2018-04-18 ইং
আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ সোহেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পশুহাটের খান নার্সারীর নিকট মাদক বেচাকেনার সময় তাকে আটক করে। আটক সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বাবুপাড়ার নাসির উদ্দিনের ছেলে সোহেল এলাকায় বেশ কিছুদিন থেকে মাদকের কারবার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নির্দেশে থানার এসআই একরাম, এএসআই মোস্তফা আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের পশুহাট সংলগ্ন খান নার্সারীর নিকট থেকে মাদক বেচাকেনার সময় হাতেনাতে সোহেলকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশ ১১০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সফল মাদক বিরোধী অভিযানের জন্য থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান থানার এসএসআই মোস্তফাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কৃত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)