দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২

আপলোড তারিখঃ 2018-04-17 ইং
দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় আফরিনা খাতুন (৭) নামের এক শিশু গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। সকাল সাড়ে ৯ টার দিকে দামুডহুদা উপজেলার বড়-বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু দামুডহুদা উপজেলার বড়-বলদিয়া গ্রামের মাঝেরপাড়ার আলমগীরের মেয়ে। পরিবার জানায়, শিশু আমিনা খাতুন বাড়ির সামনে খেলছিল। এ সময় একটি মোটরসাইকেল এসে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু আমিনা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। `` এদিকে দামুড়হুদা মজলিসপুরে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজু (২০) নামের এক মোটরসাইকেল চালক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজু দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মজিবুলের ছেলে। আহত রাজু জানায়, গতকাল মোটরসাইকেল নিয়ে দামুড়হুদা বাজার থেকে বাড়ি ফেরার সময় মজলিশপুর গ্রামের বড় মসজিদের নিকট পৌছালে একটি পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত শিশু আমিনা ও রাজুর অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)