৬ মাদক বিক্রেতা ও সেবী আটক

আপলোড তারিখঃ 2018-04-17 ইং
৬ মাদক বিক্রেতা ও সেবী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও ১৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই জামাল অভিযান চালিয়ে আলমডাঙ্গার স্টেশনপাড়া এলাকার সৌরভ ডেমের স্ত্রী আরতি ডোমের কাছ থেকে ১৫ লিটার বাংলা মদ উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়। এছাড়াও একই এলাকায় রুবেল স্ত্রী আলোকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই এলাকা থেকে মৃত জলিলের ছেলে রুবেল (৪০)’র কাছ থেকে ৪ পিস ইয়াবা, কুষ্টিয়ার ইবির পাটিকাবাড়ি গ্রামের কিতাব উদ্দিন মন্ডলের ছেলে সমেজ (৪৫)’র কাছ থেকে ৫পিস ইয়াবা, মৃত মহাসিন মন্ডলের ছেলে পল্টু মন্ডলের কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বন্ডবিল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে সেলিমকে আটক করেছে পুলিশ। সে একজন চিহ্নিত মাদক সেবী। তার বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। আটক ব্যক্তিদের গতকালই আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেল হাজতে নেয়ার নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)