ঝিনাইদহে সাবেক এমপি মসিউর রহমানের বাড়িতে পুলিশ অভিযান

আপলোড তারিখঃ 2018-04-17 ইং
ঝিনাইদহে সাবেক এমপি মসিউর রহমানের বাড়িতে পুলিশ অভিযান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মসিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি। মসিউর রহমান এ সময় বাড়িতে ছিলেন না। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) মহসিনের নেতৃত্বে পুলিশ মসিউর রহমানের গীতাঞ্জলী সড়কের বাড়িতে অভিযান চালায়। এ সময় মসিউর রহমানের স্ত্রী মাহবুবা রহমান শিখা বাড়িতেই ছিলেন। মসিউর রহমানের স্ত্রী অভিযানের কারণ জিজ্ঞাসা করলে পুলিশের পক্ষ থেকে বলা হয় উপরের নির্দেশ আছে। মাহবুবা রহমান শিখা অভিযোগ করেন, আড়াইটার দিকে একদল পুলিশ এসে তার স্বামীকে এলাকায় থাকতে নিষেধ করে যান। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ অভিযানের কথা স্বীকার করে জানান, নাশকতা করার জন্য কিছু লোক জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে পুলিশ ফিরে আসে। তবে মসিউর রহমানের স্ত্রী যে অভিযোগ করেন তা সত্য নয় বলেও ওসি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)