দর্শনায় জানালার গ্রীল কেটে সাড়ে ১৩লক্ষ টাকা চুরি

আপলোড তারিখঃ 2018-04-17 ইং
দর্শনায় জানালার গ্রীল কেটে সাড়ে ১৩লক্ষ টাকা চুরি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় সিগারেট কোম্পানির অফিস ঘরের জানালার গ্রীল কেটে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র। গত রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে এ চুরির ঘটনাটি রহস্যজনক বলে এলাকায় গুঞ্জন উঠেছে। জানা গেছে, দর্শনা বাসষ্ট্যান্ড মাস্টারপাড়ার সদর আলীর বাড়ির ভাড়াটিয়া হিসাবে রয়েছে সৃজনী বাংলাদেশ নামের সিগারেট কোম্পানীর (ব্রিটিশ টোবাকো) নামের অফিস কার্যালয়। এ প্রতিষ্ঠানে গত রোববার দিবাগত রাতে সঙ্গবদ্ধ চোরেরা হানা দেয়। এসময় চোরেরা প্রতিষ্ঠানের একটি জানালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ সাড়ে ১৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পরই ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)