রেলওয়ে নিরাপত্তা কর্মী ও আনসারদের উপর হামলার ঘটনা
দর্শনা অফিস: দর্শনায় রেলওয়ে নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যের উপর গত শনিবার স্থানীয় চোর চক্র ও মাদক ব্যবসায়ীদের দু’দফা হামলার ঘটনার পর থেকে অস্ত্র ও গুলিসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দর এলাকায় বিগত দিনের মত লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা যায়নি। এ ঘটনার পর থেকে পুরো দর্শনাজুড়ে এখনো অজানা আকঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ইন্সপেক্টর শাহ আলম জানান, গত ৩ মাস আগে মামুন ও অন্তর নামের চোর চক্রের ২ সদস্যকে চাউল চুরি সময় হাতেনাতে আটক করা হহয়। সেই সময় এই দুই চোরকে রেলওয়ে থানায় মামলা দিয়ে চালানও দেওয়া হয়েছিলো। সেই ঘটনার জেরধরে স্থানীয় চোর চক্র ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আমাদের নিরাপত্তা সিপাহী আব্দুর রাজ্জাকসহ মোট ৪জনকে কুপিয়ে জখম করে বলে আমরা ধারনা করছি। তবে তদন্ত চলছে তদন্তশেষে বিস্তারিত বলা যাবে।
