শৈলকুপায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-04-17 ইং
শৈলকুপায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রাম থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ আবু তালেব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আবু তালেব ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। রোববার রাতে শৈলকুপা থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা গ্রামের মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি শামসুজ্জোহা নেতৃত্বে সেখানে অভিয়ান চালিয়ে আবু তালেবকে আটক করে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)