প্রধান আসামী মানিকের আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ

আপলোড তারিখঃ 2018-04-16 ইং
প্রধান আসামী মানিকের আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা যুগিরহুদায় হেলাল বিশ্বাস হত্যাকান্ডের ৮ দিন অতিবাহিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যুগিরহুদা গ্রামে বিএনপি নেতা ও বীমা কর্মী হেলাল বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামী মানিক (২২) আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। এ সময় জামিন আবেদন নাকচ করে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো. মোস্তাফিজুর রহমান তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। হেলাল বিশ্বাস খুনের ৮ দিনের মাথায় প্রধান আসামী মানিক আদালতে আত্মসমর্পণ করলো। অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। জানা যায়, গত ৭ এপ্রিল সকালে কুপিয়ে খুন করা হয় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের বিএনপি নেতা ও বীমা কর্মী হেলালুল ইসলাম হেলালকে। একই গ্রামের হাসিবুল হক বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাসসহ তার সাঙ্গোপাঙ্গরা খুনের পরই গা ঢাকা দেয়। পরদিন সকালে হেলালের স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মূল অভিযুক্ত মানিককে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলাটি রুজু করা হয়। ঘটনার পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রাখলেও একজন আসামিকেও ধরতে পারেনি পুলিশ। অবশেষে ঘটনার ৮ দিনের মাথায় রোববার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে মানিক আত্মসমর্পণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)