ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-04-16 ইং
ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
বাংলা নববর্ষে মাননীয় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে নিজস্ব প্রতিবেদ: বাংলা নববর্ষ-১৪২৫ এর প্রথম দিনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভঅপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গত শনিবার বাংলা নববর্ষের প্রথম দিনে দুপুর ২টার সময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়র্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিসহ দামুড়হুদা-জীবননগর উপজেলার আ.লীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)