চুয়াডাঙ্গার বেলগাছিতে ‘শাপলা চত্ত্বর’ উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-04-16 ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে ‘শাপলা চত্ত্বর’ উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছী মোড়ে ‘শাপলা চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শাপলা চত্ত্বর ও পানির ফোঁয়ারা (ঝর্ণা) উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে একটি এ্যাকুরিয়াম যুক্ত ফোঁয়ারা ও বট গাছের গোড়া শান দিয়ে বাধিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। তিনি জানান, জনগণের একটি উপযুক্ত বসার স্থান করে দিতে ও এলাকার শোভা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)