দামুড়হুদায় অল্পের জন্য বাচঁলো স্কুলছাত্রীর প্রাণ!

আপলোড তারিখঃ 2018-04-13 ইং
দামুড়হুদায় অল্পের জন্য বাচঁলো স্কুলছাত্রীর প্রাণ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় করিমনে ওড়না জড়িয়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা পাইলট গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ও উপজেলার চিৎলা গ্রামের সৌদি প্রবাসি ওয়াসিমের মেয়ে অনামিকা তার মা ও ছোট বোনকে নিয়ে গতকাল সন্ধ্যায় কোচিং শেষে করিমনযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দামুড়হুদার ব্রীজ রোডের বড় বটগাছের নিকট পৌছালে করিমনের চাকার সাথে ওই স্কুল ছাত্রীর ওড়না ও বোরকা পেঁচিয়ে যায়। ওই স্কুল ছাত্রী চিৎকার শুরু করলে করিমন চালক সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলেন। এসময় স্থানীয়রা ছুটে এসে প্রথমে বোরকা কেটে দু'হাত এবং পরে নাক-মুখ আলগা করে যাতে ওই স্কুল ছাত্রী নিশ্বাস নিতে পারে। পরে করিমনের চাকায় জড়ানো বোরকার অন্যান্য অংশ কেটে-ছিড়ে মেয়েটিকে উদ্ধার করে নিকটস্থ ডাক্তার জাহাঙ্গীর আলমের চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্কুল ছাত্রীর জামা-বোরকা ছিঁড়ে যাওয়ায় দূর্ঘটনা স্থলের পাশের বাড়ির একটি মেয়ের পোশাক এনে মেয়েটি দিলে সে তা পরে চিকিৎসা শেষে শিশু শ্রেণি পড়–য়া বোন ও মার সাথে বাড়ী ফেরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)