ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাউলী গ্রামে বৃহস্পতিবার দুপুরে ভাবি মোমেনা খাতুনের কামড়ে দেবর মিজানুর রহমান আহত হয়েছেন। মিজানুর বাউলী গ্রামের মৃত রুপচাদ মন্ডলের ছেলে। তাকে স্থানীয় চিকিৎসক শাহ আলমের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক তার মুখের চোয়ালে ৫টি সেলাই দিয়েছেন। মহেশপুরের নেপা ইউনিয়নের মেম্বর মাহাবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক গোলযোগের জের বড় ভাবীর সাথে ঝগড়া হয় মিজানুরের। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শাহাজুলের স্ত্রী মোমেনার সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় দেবর মিজানুর। এ সময় ভাবি জিততে না পেরে রাগে ক্ষেভে মিজানুরের বাম চোয়ালে কামড় বসিয়ে দেয়। এতে রক্তাক্ত জখম হন মিজানুর। তাকে গ্রামের চিকিৎসক শাহ আলমের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ভাবির কামড়ে দেবর আহত হওয়ার ঘটনায় গ্রামে হৈ চৈ পড়ে গেছে।
