বিক্ষিপ্ত বৃষ্টির সাথে তেঁতে যাবে বৈশাখের আবহাওয়া

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
বিক্ষিপ্ত বৃষ্টির সাথে তেঁতে যাবে বৈশাখের আবহাওয়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বৈশাখের গোড়াতেই আগামী সপ্তাহ নাগাদ দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া ক্রমেই তেঁতে উঠতে পারে। এর আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বর্ষণ, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের ঘনঘটা থাকতে পারে। একজন আবহাওয়া বিশেষজ্ঞ গতকাল (বুধবার) জানান, ক্রমেই রুক্ষ ও বৈরী হয়ে উঠতে পারে বৈশাখ মাস। এ মাসে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে প্রবল আকারে কালবৈশাখী ঝড়, মাঝারি থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের গতিবেগ দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এর পরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)