ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই পিয়ার উদ্দিন, এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকব্যবসায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিসাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাজিব হোসেনকে (২৮) আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের বাবর আলীর ছেলে মতিয়ার রহমানকে (৩৫) আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরন করা হবে।