আলমডাঙ্গার যমুনার মাঠে আবারো ডাকাতি

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
আলমডাঙ্গার যমুনার মাঠে আবারো ডাকাতি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামির যমুনার মাঠে বেশ কিছুদিন পর আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। ৫/৬ জনের ডাকাতদল কলা ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ টাকাসহ কাছে থাকা মালামাল। বুধবার ভোর রাতে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীদের মারধর করে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ডাকাতদল। জানা গেছে, আলমডাঙ্গার জামজামির যমুনার মাঠে বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ওই রাস্তা দিয়ে কুষ্টিয়া ইবির আসাননগর গ্রামের জুলমত আলীর দু’ছেলে কলা ব্যবসায়ী মোশারফে হোসেন ও মিস্টার, ইবির হাতিভাঙ্গা গ্রামের নুর আলী আলমসাধু নিয়ে কলা কেনার জন্য যাচ্ছিল। কলা ব্যাপারীরা জানান, আলমসাধূ যোগে ওই স্থানে পৌছালে হাফ প্যান্ট পরা ৫/৬ জন ডাকাত তাদের আচমকা মারধর শুরু করে। এ সময় তারা মোশারেফ হোসেনে ও মিষ্টার আলীর কাছে থাকা ২৮ হাজার টাকা ও নূর আলীর কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সময় আসাননগর গ্রামের আফজাল হোসেনের ছেলে আলমসাধু চালক শরিফুলকে মারধর করে তার মোবাইল ফোন নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)