শিঘ্রই উদ্বোধন; পূর্নাঙ্গ ব্যবহারে কমবে জনদুর্ভোগ- পরিদর্শনকালে মেয়র

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
শিঘ্রই উদ্বোধন; পূর্নাঙ্গ ব্যবহারে কমবে জনদুর্ভোগ- পরিদর্শনকালে মেয়র ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রেলগেটে যানজট কমাতে আন্ডারপাস ব্যবহার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় রেলগেটের আন্ডারপাস ব্যবহার উপযোগী হয়েছে কিনা তা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। গতকাল বিকাল ৫টার দিকে তিনি এ আন্ডারপাস পরিদর্শন করেন। এ সময় বেশ কিছু ইজিবাইক, মোটরসাইকেল ও বাইসাইকেল আন্ডারপাস দিয়ে চলাচল করতে দেখা যায়। অল্প কিছু দিনের মধ্যে আন্ডারপাসটি উদ্বোধন করার আশা ব্যক্ত করেন মেয়র। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু জানান, চুয়াডাঙ্গার রেলবাজার সংলগ্ন রেলগেট এলাকায় যানজট থেকে জনসাধারনের দুর্ভোগ কমাতে পাশের আন্ডারপাসটি ব্যবহার উপযোগী করা হচ্ছে। এই আন্ডারপাসটি পুরোপুরি ব্যবহার শুরু হলে চুয়াডাঙ্গা রেলগেট এলাকায় যানজট অনেকটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি আরো জনান, খুব দ্রুত আন্ডারপাসটি উদ্বোধন করা হবে। আন্ডারপাস ব্যবহারকারী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, চুয়াডাঙ্গা শহরের প্রবেশ এলাকার বড় সমস্যা এই রেলগেট। সকড়টি তুলনামুলক অনেক ছোট হওয়াতে যাতায়াত করতে অনেক বিড়ম্বনায় পড়তে হয় যাত্রী সাধারনের। তাছাড়া ট্রেইন চলাচলের সময় অনেক জ্যাম থাকে উভয় দিকে। এমনকি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকেও অনেকটা সময় অপেক্ষা করতে হয় এই রেলগেট পার হওয়ার জন্য। আন্ডারপাসটি পুরোপুরি ব্যবহার শুরু হলে সেই দুর্ভোগ অনেকটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিউদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌর সচিব শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা কর্মিসহ রেলপাড়া এলাকার বাসিন্দারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)