কোটা সংস্কার পন্থীদের চলমান আন্দোলনের তীব্র প্রতিবাদ

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
কোটা সংস্কার পন্থীদের চলমান আন্দোলনের তীব্র প্রতিবাদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে স্মারকলিপি পেশ নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি বাতিলের নামে ঢাকাসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ড। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবু হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কতিপয় স্বার্থন্বেষী মহল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের নামে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে এ কর্মকান্ড চালাচ্ছে। স্বারকলিপিতে আরো উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধকালীন নানা বিষয় তুলে ধরে দু’দফা দাবি করা হয়েছে। দাবিগুলো হচ্ছে- (১) সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে মূল¯্রােতের সাথে সম্পৃক্ত করতে মুক্তিযোদ্ধা, নারী, জেলা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থা অব্যাহত রাখতে হবে এবং (২) কোটা ব্যবস্থা বাতিলের নামে নাশকতা সৃষ্টিকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শাহাবুদ্দীন রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম স্বাক্ষরিত স্মারকলিপিতেও একই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাবেক সহকারী কমান্ডার আনারুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শহীদ খান, সন্তান কমান্ডের সদর থানা আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য আর জুল্লাহ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)