দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঝাঝাডাঙ্গা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ঝাঝাডাঙ্গা কবরস্থান এলাকা হতে ৩৪ টি বিভিন্ন প্রকার শ্যাম্পু, ১৬ টি বড়ি স্প্রে, ১৪ টি ফ্রেস ওয়াশ, ২৫ টি বিভিন্ন প্রকার ক্রীম, ১৫ টি লেকমি চন্দন, ১টি বড়ি লোশন এবং ২৪ জোড়া ইমিটেশনের চুড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৮৬৯ টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)