৮ সাংবাদিক পেলেন দর্শনা প্রেসক্লাবের সদস্য পদ

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
৮ সাংবাদিক পেলেন দর্শনা প্রেসক্লাবের সদস্য পদ ছবির ক্যাপশন:
দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি ওয়াসিম রয়েলসহ দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের চলমান অবস্থার প্রেক্ষিতে দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি আওয়াল হোসেন সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গত সাধারন সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রকৃত সংবাদকর্মীদের একত্রিত করার লক্ষ্যে দর্শনা প্রেসক্লাবে নতুন সদস্য অর্ন্তভুক্ত করার জন্য আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, কোষাধ্যক্ষ ও দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান জাহিদুল ইসলাম, ক্রীড়া স¤পাদক মনজুরুল আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য ইয়াসির আরাফাত মিলন, জামান তারেক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রাম জেলা সংবাদদাতা এফএ আলমগীর, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি কামরুজ্জামান যুদ্ধ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও কলামিস্ট নুরুল আলম বাকু, দৈনিক গ্রামের কাগজ দর্শনা ব্যুরো প্রধান এসএম ওসমান, দৈনিক নতুন খবরের ব্যুরো প্রধান রাজীব মল্লিক আরও উপস্থিত ছিলেন, মাহমুদ হাসান রণি, আহসান হাবীব মামুন, সাব্বির আলীম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ৪ ধারা মোতাবেক নিয়মিত প্রকাশিত দৈনিকে কাজ করে তাদের আবেদনের পেক্ষিতে দর্শনা প্রেসক্লাবে ৮ জনকে প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়। সদস্যরা হলেন এসএএম কিবরিয়া দৈনিক আকাশ খবর, ওয়াসিম আকরাম রয়েল দৈনিক সময়ের সমীকরণ, মাসুম বিল্লাহ দৈনিক সংগ্রাম, সাইদুর রহমান দৈনিক যশোর, আব্দুর রহমান দৈনিক চুয়াডাঙ্গা, ইমতিয়াজ আহম্মেদ রয়েল আকাশ খবর, আব্দুল হান্নান দৈনিক সমাজের কথা, আব্দুর রহমান অনিক দৈনিক আন্দোলনের বাজার। সাংবাদিক পরিচয়ে এবং প্রেসক্লাবের পদপদবী ব্যবহার করে অসামাজিক কার্যকলাপের ঘুষ দূর্নীতি সাথে জড়িয়ে না পড়ে সৎভাবে কাজ করার আহবান। প্রকৃত সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ দর্শনা প্রেসক্লাব সকলকে এক কাতারে থাকার আহবান জানানো হয়। সেই সাথে যথাসময় দর্শনা প্রেসক্লাবের নির্বাচন করার তাগিদ দেন সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)