মনিরকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
মনিরকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় প্রবাসির স্ত্রীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবির ঘটনা নিজস্ব প্রতিবেদক: প্রবাসির স্ত্রীকে ব্ল্যাকমেইল করে চাঁদাদাবির ঘটনায় আটক ২ যুবক আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এদিকে এই ঘটনায় আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার ম্যানেজার মনির হোসেনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের আশরাফুল ও ইমরান আসামী করা হয়েছে। এদিকে, প্রেমিকরূপী এই ব্ল্যাকমেইল সিন্ডিকেটের হোতা চুয়াডাঙ্গা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ম্যানেজার মনির হোসেনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। উল্লেখ্য, প্রবাসীর স্ত্রী পরকিয়ায় জড়িয়ে কোনো এক দুর্বল মুহূর্তের আপত্তিকর দৃশ্যের ভিডিও ধারণ করে ওই ভিডিও মেসেঞ্জারে পাঠিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার ম্যানেজার মনির হোসেন। এঘটনায় আলমডাঙ্গাঢ চাঁদার টাকা অঅনতে গিয়ে ম্যানেজার মনির হোসেনের পাঠানো দুজনকে আট করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)