ছবির ক্যাপশন:
গাংনীতে গভীররাতে পুলিশের সাথে ডাকাতদলের গুলি বিনিময় : দুই পুলিশ সদস্য আহত
গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল মানিকদিয়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ডাকাত। রাতে ডাকাতির উদ্দেশ্যে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে গজারিয়া হেমায়েতপুর হয়ে মানিকদিয়া যাওয়ার পথের মধ্যে আমানুল্লাহ’র কলাক্ষেতে স্থানীয় ভাটাসহ বিভিন্ন স্থাপনায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।
এঘটনায় গাংনী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক ও খায়রুল ইসলাম নামের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১৫-২০ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল হেমায়েতপুর হয়ে মানিকদিয়া যাওয়ার পথের মধ্যে আমানুল্লাহ’র কলাক্ষেতে স্থানীয় ভাটাসহ বিভিন্ন স্থাপনায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি চালাতে থাকে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দল পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ডাকাতকে উদ্ধার করে। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডাকাতদলের সদস্যকে মৃত ঘোষনা করেন। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে এলজি পিস্তল, ৪টি বোমা ও দুইটি তরবারী (দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে বলেও জানান ওসি।
এছাড়া বন্দুকযুদ্ধের সময় ডাকাত দলের সাথে পুলিশের প্রায় ১০/১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এঘটনার পর থেকে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, গাংনী থানা পুলিশ যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকাজুড়ে পুলিশি টহল জোরদার করেছে।