নানা সমস্যায় জর্জরিত দর্শনা সরকারী কলেজ!

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
নানা সমস্যায় জর্জরিত দর্শনা সরকারী কলেজ! ছবির ক্যাপশন:
পর্যাপ্ত শিক্ষক ও হোস্টেল না থাকায় বিপাকে শিক্ষার্থীরা আওয়াল হোসেন: দর্শনা সরকারী কলেজটি নানা সমস্যায় জর্জরিত। অবকাঠামোসহ ১০টি বিষয়ে ১৪জন শিক্ষকের সংকট চরমে। বিভিন্ন বিষয়ে বর্তমান নিয়মানুযায়ী যেখানে ৩ জন করে শিক্ষক থাকা প্রয়োজন থাকলেও কলেজটির অধ্যক্ষ জানান, সেখানে বাংলায় ১জন, ইংরাজীতে ২জন, গনিতে ২জন, পদার্থ বিদ্যায় ১জন, হিসাব বিজ্ঞানের ১জন সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞানে ১জন সহকারী অধ্যাপক, দর্শনে ১জন, বোটানীতে ২জন, জিওলজিতে ১জন করে প্রভাষক রয়েছে এবং ইসলামী শিক্ষা ২টি পদে নেই কোন প্রভাষক। ফলে কলেজটিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া। ২০১৪ সালে ৭টি বিষয় নিয়ে দর্শনা সরকারী কলেজটিতে অর্নাস কোর্স চালু হলেও লোকবলের সমস্যার সমাধান হচ্ছে না। ১৯৬৯ সালে দর্শনা এলাকার একজন ইক্ষু চাষী দ্বারা কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর সময়ের সাথে সাথে একের পর এক সংকট লেগেই আছে। শুধু শিক্ষক সংকট নয়, শিক্ষার্থীদের জন্য নেই কোন হোষ্টেল। ফলে দুরের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাাই অনেকেই দর্শনা শহরের বিভিন্ন স্থানে ঘর ভাড়া করে থাকছে ফলে ঘরভাড়া দিতে গিয়ে পড়াশুনার খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। এতে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে পড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া ডরমেটরী না থাকায় দুরের শিক্ষদেরও পড়তে হচ্ছে সংকটে। বেশ কয়েকজন শিক্ষক কষ্টসাধ্যে দিন কাটাচ্ছেন কলেজটির কলাভবনের এক তলার রুমে। কলেজটিতে নেই কোন শিক্ষক মিলনায়তন, অডিটেরিয়াম এবং নেই কোন মসজিদ ও সাইকেল স্ট্যান্ড। ফলে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর এই বিশাল কলেজটির এখন বেহালদশা। তাই শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সকলস্তরের মানুষের দাবী দ্রুত স্থাপন করা হোক শিক্ষার্থীদের হোষ্টেল, শিক্ষকদের ডরমেটরী। এছাড়া শিক্ষার্থীসহ স্থানীয়রা কলেজেটির যাবতীয় ছোটখাটো সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)