সাবধান! টাইম লাইনে ভুয়া পোস্টে প্রতারণার ফাঁদ : সতর্ক থাকার আহ্বান

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
সাবধান! টাইম লাইনে ভুয়া পোস্টে প্রতারণার ফাঁদ : সতর্ক থাকার আহ্বান ছবির ক্যাপশন:
দেশ বরেণ্য শিল্পপতি বাবু খানের নামে ভুয়া ফেসবুক আইডি নিজস্ব প্রতিবেদক: বিজেএমই’র সহসভাপতি, দেশ বরেণ্য শিল্পপতি, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু’র নামে ভুয়া ফেইসবুক একাউন্ট খুলে বিভিন্ন ধরণের বক্তব্যসহ চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক পোস্ট করা হচ্ছে। যার সাথে এই ব্যবসায়ী নেতার কোন সম্পর্ক নেই বলে জানা গেছে। তবে তাঁর নামে খোলা এসব আইডির পোস্ট দেখে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে জনগণকে। অনেকে প্রকৃত বাবু খান ভেবে ভালো মন্তব্য করছেন ওই সকল পোস্টে। আবার অনেকেই ভুয়া ও সন্দেহ জনক আইডি দাবি করে কড়া প্রতিবাদও জানাচ্ছেন। মাহমুদ হাসান খান বাবুর ব্যবসায়ীক সুনাম ও সুদীর্ঘ পরিচিতি ছাড়াও রয়েছে দলীয় দায়িত্বশীল পরিচয়। তিনি কেন্দ্রীয় বিএনপি’র উপ কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ব্যবসায়ীক পরিচিতি খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদ হাসান খান বাবু কখনই কোন ফেসবুক একাউন্ট পরিচালনা তো দূরের কথা; তাঁর নামে কোন ফেসবুক আইডি’ই নেই। অথচ একটি অসাধু চক্র হীনস্বার্থে তাঁর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে বিভ্রান্তি ও বিব্রতকর এবং প্রতারণামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিষয়টি তাঁর গোচরে আসে। এ প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু সুস্পষ্ট ভাষায় জানান, ‘তাঁর নামে কোন ফেসবুক আইডি নেই। একটি অসাধু চক্র তাঁর ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া একাউন্টের মাধ্যমে ফেসবুকে বিভ্রান্তি ও বিব্রতকর পোস্ট দিয়ে আসছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালের দিকে গধযসঁফ ঐধংধহ কযধহ ইধনঁ নামের একটি ভুয়া আইডি থেকে ৫ লক্ষ টাকা বেতনে বিজ্ঞাপন তৈরীর জন্য সুন্দরী মেয়ে চাই শীর্ষক বিজ্ঞাপন পোস্ট করা হয় (ধসধৎ ঢ়ৎড়ফঁপঃ ধৎ ধফফ শড়ৎধৎ লড়হহড় ধশলড়হ ংঁহফড়ৎর ংসধৎঃ সবুব পধর. ২ ঃধ ধফফ শড়ৎঃব যড়নব ধসড়ঁহঃ ৫০০০০০)। এসব ভুয়া ফেসবুক একাউন্ট ও এর পোস্টের সাথে তাঁর কোন সম্পর্ক নেই। মাহমুদ হাসান খান বাবু’র নামে বাংলা ও ইংরেজী উভয় নামে ফেসবুকে একাধিক একাউন্ট রয়েছে; যার কোনটিই তাঁর একাউন্ট নয় তিনি জানান। এ ছাড়া তাঁর সুনাম নষ্টে এই আইডিগুলো থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক পোস্ট, বিভিন্ন মন্তব্য, ছবি ও নানা ধরণের ওয়েব লিংক হীন উদ্দেশ্যে শেয়ার করাও হচ্ছে। জনমনে নেতিবাচক ধারণা তৈরী করতেই কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে বিভ্রান্তিকর ও বিব্রতকর প্রচারণায় বিভ্রান্ত না হতে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া যারা এই ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)