‘মাথাভাঙ্গা নদী বাচাঁও’ আন্দোলন কমিটির আজ মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
‘মাথাভাঙ্গা নদী বাচাঁও’ আন্দোলন কমিটির আজ মানববন্ধন ছবির ক্যাপশন:
অঙ্কন মল্লিক: `এক সময় দশক আগেও তরুণ, যুবা, বৃদ্ধ সব শ্রেনিকে নদী তীরে সারিবদ্ধ ছিপ ফেলে টপাটপ মাছ শিকার করতে দেখা যেত` কি মুশকিল অবাক হচ্ছেন? হবেনই তো! অবাক হওয়ারই তো তথা। কথাগুলো তো এখন কেবল স্মৃতি আর বিগত ইতিহাস! নতুন প্রজন্মের কেউ আর মাথাভাঙ্গা নদীর এই গৌরবোজ্জ্বল কথাকে আর বিশ্বাস করতেই চাই না। পদ্মা নদীর শাখা মাথাভাঙ্গাকে ঘিরে আমাদের প্রিয় চুয়াডাঙ্গা শহর। একসময়ে উন্মুক্ত বেগে বয়ে চলা মাথাভাঙ্গা নদী, বুকের ওপর দিয়ে দক্ষিণে রানাঘাট, কোলকাতার পথে এবং উত্তরে মুর্শিদাবাদের পথে ছুটে চলতো পণ্যবাহী বাণিজ্যতরী সেই মাথাভাঙ্গা নদীর আজ করুণ দশা। আমাদের এই জনপদে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা কল্পানাতীত। তাই এখন সময় এসেছে নদী বাঁচাও আন্দোলনের। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সাহিত্য চর্চাকেন্দ্র `মাথাভাঙ্গা নদী বাঁচলে-বাঁচবে পরিবেশ ও প্রতিবেশ। বাঁচবে জনপদ, শহর ও দেশ। পরিবেশ ও প্রতিবেশ বাচাঁতে মাথাভাঙ্গার যৌবন ফেরাও ` বিষয়কে সামনে রেখে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের পরিচালক রিগ্যান এসকেন্দার সময়ের সমীকরণকে বলেন প্রিয় নদী মাথাভাঙ্গাকে বাচাঁতে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহিদ হাসান চত্বরে চর্চায়নের ব্যানারে মানববন্ধন ও শহরে নদী বাঁচাও লিফলেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে মাথাভাঙ্গা নদী বাচাঁতে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র ধারাবাহিকভাবে বেশ কিছু কর্মসূচির মাধ্যমে মাথাভাঙ্গাকে বাচাঁতে কাজ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)