আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক সেবীসহ ৩ আসামী আটক হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভেদামারী গ্রামের রুহুল আমিনের ছেলে লিটন হোসেন (২২), খাসকররা গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে সিদ্দীককে আটক করে। অপর এক অভিযান চালিয়ে গোপালনগর গ্রামের আবু বক্করের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফুল হক (২২) কে আটক করে। আটককৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
