মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক : গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক : গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
এসআই খালিদসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থান হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এস আই সুমন সরকার, এস আই নাজমুল হক গড়াইটুপি এলাকাই অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার মৃত সাহেব আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে(৪৫) তার বসত বাড়ীর পাশ থেকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে বেগমপুর ফাঁড়ি পুলিশের এসআই খালিদ ইবনে স্ট্যালিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আকুন্দবাড়ীয়া আবাসন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার জসিম মিয়ার স্ত্রী আলেয়া বেগমকে আটক করেন। এসময় আকটকৃত আসামীর কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক এসকল মাদক ব্যবসায়ীদেরকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এর মধ্যে আব্দুর রশিদকে গতকালই আদালতে প্রেরণ করা হয়। আলেয়া বেগমকে আজ আদলতে প্রেরণ করা হবে বলে জানয় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)