চুয়াডাঙ্গার খায়ের জোয়ার্দ্দার আটক

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
চুয়াডাঙ্গার খায়ের জোয়ার্দ্দার আটক ছবির ক্যাপশন:
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজস্ব প্রদিবেদক: চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল খায়ের জোয়ার্দ্দার রোকন নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার পর পৌর শহরের একাডেমী মোড়ের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত সাজাপ্রাপ্ত আসামীকে সদর থানায় প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই জামশেদ আলীসহ সঙ্গীও ফোর্স একাডেমি মোড়ের পাশে অভিযান চালায়। অভিযানকালে জোয়ার্দ্দারপাড়ার মৃত নাজির জোয়ার্দ্দারের ছেলে আবুল খায়ের জোয়ার্দ্দার রোকনকে আটক করেন। আটককৃত আসামী দুইটা চেক জালিয়াতি মামলায় এক বছর করে মোট দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)