ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল মঙ্গলবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা থেকে জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. বেলী খাতুন (৩৮)’কে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালত মহিলার ১০দিনের জেল প্রদান করে। ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়ার নেতৃত্বে ও জেলা রাজস্ব কর্মকর্তা আবুল হাসনাত মিয়াসহ র্যাব অভিযান চালিয়ে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা থেকে নকল আজিজ বিড়ি, লেবেল, শলক, ব্যান্ডল ও অন্যান্য জিনিস পত্র সহ মোছা. বেলী খাতুন’কে আটক করে মহিলার ১০দিনের জেল প্রদান করে। ভেড়ামারা উপজেলা’র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়া ঘটনাটি’র সত্যতা স্বীকার করেছেন।
