দামুড়হুদা লোকনাথপুরে বিচালি ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

আপলোড তারিখঃ 2018-04-11 ইং
দামুড়হুদা লোকনাথপুরে বিচালি ব্যবসায়ীকে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে গুরুতর জখম হয়েছেন আব্দুল হালিম (২৪) নামের এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের লোকনাথপুর বাজারে বিচালী বোঝায় দুইটি ট্রলীভ্যান গ্যারেজে রাখা নিয়ে দুইজন বিচালী ব্যবসায়ীর মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হলে তাৎক্ষণিক বাজারের স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। কিন্তু মিমাংসাটি উপর বিচালী ব্যবসায়ী লোকনাথপুর বাগানপাড়ার আব্দুস সাত্তারের পছন্দ হয় না। রাতেই উত্তেজিত আব্দুস সাত্তারসহ ৩/৪ জন সাঙ্গপাঙ্গ মিলে প্রতিপক্ষ একই গ্রামের বিচালী ব্যবসায়ী হালিমের বাড়িতে হামলা করে এবং তাকে ঘর থেকে টেনে হেচড়ে বাড়ীর উঠানে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে পালিয়ে যায় সাত্তাররা। পরে স্থানীয়রা গুরুতর জখম হালিমকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় সাত্তার পলাতক রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)