ছবির ক্যাপশন:
খাদ্য অধিকার আইন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবিতে
ডেস্ক রিপোর্ট: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে খাদ্য অধিকার আইন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবিতে র্যালি ও আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে স্মারকলিপি প্রদান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ `সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই` বিষয়ে ২৮মার্চ - ১০এপ্রিল ২০১৮ পর্যন্ত খাদ্য অধিকার ক্যাম্পেইন কর্মসূচি হাতে নেয়। সেই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ৯টাই খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নিকট স্মারকালপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করে কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড হয়ে শহীদ হাসান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হানের পরিচালনায় অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ওয়াকার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল ওমর, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক লিটু বিশ্বাস, এডাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও আকাংঙ্খা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিলি খাতুন, চুুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী।
এসময় আরো উপস্থিত ছিলেন আতœবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ জামাল, সততার নির্বাহী পরিচালক এ. নুরুন্নবী, ছাত্র ইউনিয়নের সভাপতি শাওন কুমার রায়, সহ-সভাপতি তাসলিমা সুলতানা প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে খাদ্য অধিকার আইন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবীতে র্যালি ও আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা শিশু একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ স্বপন কুমার শা। মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশাদুজ্জামান সেলিম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। মানবাধিকার কর্মী সাদ আহাম্মেদের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান, সন্ধানী সংস্থার উপ-পরিচালক একরামুল হক, হেল্প ফাউন্ডেশনের পরিচালক দিলারা জাহান ও সাবেক পৌর কাউন্সিলর আঃ রহিম।পরে খাদ্য অধিকার আইনসহ সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য জোর দাবীতে জেলা শিল্পকলা একাডেমী চত্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যেয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ খায়রুল হাসান এই স্বারকলিপি গ্রহণ করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সভাপতি খন্দকার হাফিজ ফারুক, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য শিবু পদ বিশ্বাস, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হায়দার আলী, রেজাউল ইসলাম। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন এইডের প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন। এসময় বক্তারা, সবার জন্যে স্বল্প মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবী জানান।
