ও অপরিছন্নতার দায়ে দর্শনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
ও অপরিছন্নতার দায়ে দর্শনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
পাটজাত মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা দর্শনা অফিস: দর্শনার তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন সিপি গোডাউন, জিমমিম স্টোর ও রেলবাজার সুমা বেকারীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন না মেনে প্লাস্টিক বাস্তায় ভুট্টা রাখা, দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী রাখা ও বেকারীতে মেয়াদোত্তীর্ণ মালামাল এবং অপরিস্কার-অপরিছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধা দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় মোট তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন সিপি ভুট্টা ক্রয় কেন্দ্রে প্লাস্টিক বাস্তায় ভুট্টা রাখার দায়ে পণ্য পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা, একই এলাকার জিমমিম স্টোরে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ২ হাজার টাকা ও দর্শনা রেলবাজার সুমা বেকারীতে মেয়াদোত্তীর্ণ মালামাল এবং অপরিস্কার-অপরিছন্নতার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে। তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন জেলা সেনেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, পেশকার আ. লতিফসহ চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)