সাফল্য উদযাপনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
সাফল্য উদযাপনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ আনন্দ র‌্যালির আয়োজন করে স্ব স্ব শাখা ছাত্রলীগের নেতারা।
গতকাল বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনায় জেলা শহরে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও শহীদ হাসান চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাবুল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল সংখক উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে এবং আজ বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশ হিসাবে পরিচিতি লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, ছাত্রলীগ নেতা বরকত হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, আলমোমিন, জান্নাত, রিংকু, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, শাকিল আহম্মেদ জিম, সোয়েব রিগান, আকাশ, মিঠুন, ফিরোজ, শাওন, রাব্বি, ইমন, রাতুল, পাভেল, স্বাধীন, সোহাগ, রিমন, পৌর ছাত্রলীগের আসাদ, মালেক, রোকন, সিকদার, সাহেব, মামুন, শাকিল, রতন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা সিপন তরফদার, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের শাহিন মোল্লা, করিম, গাংনী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিল্টন, শাওন, রাজু, হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আলিফনুর, ইসরাইল, রুদ্র, রহিম, রায়হান, সিহাব, শরিফ, সুমন, রিংকু-২, ফয়সাল, টোকন, ছড়ো, অভি, সাবেক ছাত্রনেতা মন্টা, উজ্জল, হিরক, তুহিন, মুন্নাফ, রাশেদ, মুন্না, মিন্টু, তারিক, কালাম ও পৌর যুবলীগ নেতা ফজলে রাব্বি ফিট্টু মুন্সি। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
``
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার বিকেলে ৪টার দিকে কোর্ট মোড় হতে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। তিনি বলেন, বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে এবং এটি সম্ভব হয়েছে এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলোকে আজ বাস্তবে রুপান্তর করছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ র‌্যালি ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর  ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল,চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা ইমরান শেখ, খাইরুল বাসার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ফারুক শরীফ সবুজ, জুয়েল জোয়ার্দ্দার, শেখ শাওন, প্লাবন খান, আফ্রিদি, সবুজ, মিশন, হাফিজ ইমন, হৃদয়, রবিন, রাব্বি, মিরাজুল, সুমন, মেহেদী, হাবিব, ইমন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা ইমরান, আহসান, শান্ত, জনি, ইব্রাহীম, রাজা বাবু, হাসান, জুবায়ের, নিশান, জিতু, অন্তিম, আশিক, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, সোহাগ, কানন, নিপ্পন, সিবা, আরাফাত প্লাবন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুন, এলাহী তৌফিক, তানজিল তন্ময়, সজীব, সোহান, ইমন, জয়, বাধন, তাজিব, হাবিব শাওন, রাকিব, শাওন, শিহাব, বাধন-২ এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করায় সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে তারা র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সাইদুল করিম মিন্টু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও মেধার কারণেই আমরা উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নাম লিখিয়েছি। মানুষ বুঝেছে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)