মেহেরপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের জেল

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
মেহেরপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মঈন উদ্দিন ফরিদ নামের এক ভুয়া ডাক্তারের এক বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সামিউল হক ওই আদালত পরিচালনা করেন। দ-িত ভুয়া ডাক্তার মেহেরপুরের নতুন প্রাইভেট হাসপাতাল লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হসপিটাল লি. এর আবাসিক মেডিক্যাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের নুরুল আলমের ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সামিউল হক জানান, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে লাইফ কেয়ার ডি ল্যাব এন্ড হসপিটালে অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তার মঈনুদ্দিন ফরিদের মেডিক্যাল সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও বিএমডিসির সনদ দেখতে চাওয়া হয়। তিনি শুধু মাত্র একটি ভুয়া বিএমডিসির সনদ দেখিয়েছেন। যা মঈনুদ্দিন নামের অপর একজনের। তিনি আরো জানান, এই অপরাধে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় প্রতারণামূলক প্রতিনিধিত্ব ও ভুয়া পদবি ব্যবহার করায় ৬ মাস করে মোট এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। লাইফ কেয়ার ডি-ল্যাব এন্ড হসপিটাল লি. এর পরিচালনা পরিষদের সদস্য ওমর ফারুক জানান, নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা জানতাম না তার সনদ ভুয়া। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছি। কেউ যেন ভুয়া ভাবে ডাক্তার সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)