গাঁজা ফেনসিডিল ইয়াবাসহ ১০ ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
গাঁজা ফেনসিডিল ইয়াবাসহ ১০ ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগরের বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযোগ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মামলায় ১০জন আটক হয়েছে। জীবননগর থানা সুত্রে জানা গেছে, গতকাল সোমবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই ওয়ালিয়ার রহমান, এএসআই আরিফুল ইসলাম, এএসআই সাজ্জাদুর রহমান, এএসআই মাসুদ রানা, এসআই গোলাম মোস্তফা ও এসআই শতদল সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের স্ত্রী খোদেজা খাতুনকে (৪২) ৬০ বোতল ফেনসিডিল একই উপজেলার কাশিপুর দক্ষিন পাড়ার শাজাহানের ছেলে জিয়ারুল হোসেনকে (৪০) ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, পৌরসভার ৭নং ওয়ার্ডের শাপলাকলি পাড়ার আমির হোসেনের ছেলে আরিফকে (২৭) ২২ পিচ ইয়াবা ট্যাবলেট, পুরাতন লক্ষীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী মর্জিনা বেগমকে (৩৭) ২শ’ গ্রাম গাঁজা, হাসাদহ মাঝের পাড়ার আ. হালিমের ছেলে তরিকুল ইসলামকে (৩০) ১২ বোতল ফেনসিডিল ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার রমজান আলীর ছেলে রিফাতকে (২৪) ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এছাড়া জিআর মামলায় ৪ জনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)