কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে কোটার বিষয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ৬ মার্চ কোটা সংক্রান্ত যে নির্দেশনা জারি করেছিল তাতে বলা হয়, ‘সকল সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার কোনও পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে সেই সকল পদ মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মধ্য হইতে পূরণ করিতে হইবে।’ এই আদেশের বিষয়ে ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। সেই পরিপত্রে কোটা বিষয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)