সকলকে জমির খাজনা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2018-04-10 ইং
সকলকে জমির খাজনা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সকলকে জমির খাজনা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বাননিজস্ব প্রতিবেদক: ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘জমির খাজনা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। জমির মালিক সরকার; আপনি সেবা গ্রহীতা। জমির উপরিভাগ ব্যবহার করতে হলে অবশ্যই নিয়মিত খাজনা দিতে হবে। আর যাদের দীর্ঘদিনের খাজনা বাকী আছে তারা অতিদ্রুত খাজনা পরিশোধ করবেন।’ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, জেলা পরিষদের সচিব নুরজাহান খানম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। সভার শুরুতে ভূমি সেবা সপ্তাহের তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুজ্জামান। গতকাল সোমবার ৯ এপ্রিল থেকে শুরু হওয়া ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৮’ চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)