হরিণাকুন্ডুতে শিক্ষকদের মধ্যে সংঘর্ষে জখম-৩

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
হরিণাকুন্ডুতে শিক্ষকদের মধ্যে সংঘর্ষে জখম-৩ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারিতে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক রক্তাক্ত জখম হয়েছেন। আহত প্রধান শিক্ষক সাজেদুর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মিঠু নামে আরেক শিক্ষকও কমবেশি আহত হন। প্রধান শিক্ষক নিয়োগে নিয়ে হাই কোর্টি রিট পিটিশন ও স্কুলের টাকা ব্যাংকে রাখা নিয়ে এই সংঘর্ষের সুত্রপাত বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষকরা মারামারিতে লিপ্ত হন। তিনি প্রধান শিক্ষক সাজেদুর রহমানকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান বলে জানান। হাসপাতালের চিকিৎসক ডাঃ রুবিনা রোববার দুপুরে জানান, সাজেদুর রহমান নামে এক শিক্ষক এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক সাজেদুর রহমান জানান, স্কুলের অর্থ ব্যাংকে না রেখে কিছু শিক্ষক ভাগ বাটোয়ারা করতে চাই। এটা করতে আমি বাঁধা দেওয়ায় সমাজ বিজ্ঞানের শিক্ষক মসিউর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীম রোববার দুপুরে আমাকে মারধর করে এবং আমার পরণের পোশাক ছিড়ে দেয়। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, জুনিয়র সিনিয়রদের মধ্যে দ্বন্দের কারণে শিক্ষকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিয়ে বসবেন বলেও জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)