জীবননগরে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আটক

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
জীবননগরে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের দর্শনা আইসিপি’র অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩৬ প্রকার বিভিন্ন ঔষধ আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৬৩ হাজার ৮৫০ টাকা। ৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর জি+ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত পরশু শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জীবননগর এলাকার একটি পাকা রাস্তার উপর হতে ভারতীয় ৩৬ প্রকার বিভিন্ন ঔষধ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)