ছবির ক্যাপশন:
শিশু ও নারী নির্যাতন হত্যা ও ধর্ষণের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শিশু ও নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে টপিক থ্রী সিক্সটি ডিগ্রি। গতকাল রবিবার বেলা ১২টায় ‘চিন্তাধারার পরিবর্তন রোধ করতে পারে ধর্ষণ’, ‘কতটা কান্নার বিনিময়ে ধর্ষকের বিচার হবে?’, ‘কতটা আর্তনাদ করলে ধর্ষক ফাসিতে ঝুলবে’, ‘কারো শরীরে নগ্নতা নেই, নগ্নতা ধর্ষকের মগজে’ বড় বড় কাগজে হাতে লেখা এমনই কিছু ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহীদ হাসান চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক ছাত্রছাত্রী। অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টপিক থ্রি সিক্সটি ডিগ্রি চুয়াডাঙ্গার উদ্যোক্তা রাবিদ হাসান রাব্বি, শাদমান সাকিব জোয়ার্দ্দার কাফি, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সাবেক কেবিনেট প্রধান (সভাপতি) আলিফ হোসেন, টপিক থ্রী সিক্সটি ডিগ্রি চুয়াডাঙ্গার উদ্যোক্তা নাইম হাসান তরুন, মেঘনা, শুকতারা, উচ্ছাস, নাভিদ, মোকাদ্দেস, ওয়াসিফ, অন্তর, অনন্ত, পিংকি, সাগরিকা, রজনী, যুথি। মানবন্ধনে বক্তারা বলেন- ‘গত তিন মাসে ১৮৭ জন শিশু, ২০১৭ সালে ৫৯৩ জন শিশু ও ৮১৮ জন নারী, ২০১৬ সালে ৪৪৬ জন শিশু ও ৬৫৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে যা আমাদের জন্য কলঙ্কজনক ঘটনা। গত এক বছরে ৩৩ ভাগ শিশু ধর্ষণের হার বেড়েছে। এই ধর্ষণ ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধিসহ নানা উন্নয়মুলক, সামাজিক ও সাংষ্কৃতিক কাজ করে থাকে টপিক থ্রি সিক্সটি ডিগ্রি। গত শীতে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র ও বৃক্ষরোপন করেছে টপিক থ্রি সিক্সটি ডিগ্রি।
