মানিককে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলা

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
মানিককে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার যুগিরহুদায় হেলাল বিশ্বাসকে কুপিয়ে হত্যার ঘটনায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যুগিরহুদায় পূর্বশক্রতার জের ধরে বিএনপি নেতা ও বীমা কর্মী হেলালুল ইসলাম হেলাল বিশ্বাসকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার সকালে গ্রামের কাশের বাছড়া মাঠে প্রকাশ্য দিবালোকে এ হত্যাযজ্ঞ চালানো হয়। যুগিরহুদা গ্রামের হাসিবুল বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাসকে প্রধান আসামী করে ১০ জনের নামে মামলাটি রেকর্ড করা হয় গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায়; এ মামলায় আরো বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ করা হয়েছে। নিহতের ১ম স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আলমডাঙ্গা থানায় মামলা নং- ০৮; ধারা পেনাল কোড ৩০২ ও ৩৪। এদিকে হত্যাকান্ডের ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও ধরা ছোঁয়ার বাইরে হত্যাকারী মানিক বিশ্বাসসহ অন্য আসামীরা। তবে আসামীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ফখরুল আলম বলেন, ‘হেলাল বিশ্বাস হত্যার ঘটনায় তার স্ত্রী রুশিয়া খাতুন বাদী হয়ে ১০ জনের নামে মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীর মৃত্যুশোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে দুই স্ত্রী রুশিয়া খাতুন ও রাজিয়া সুলতানা। পিতার শোকে কাতর বড় কন্যা শুকলা খাতুনও অসুস্থ হয়ে পড়েছে। বাবার মৃত্যু এখনও মেনে নিতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী ছোট কন্যা রিয়া। তাদের সান্তনার একমাত্র ভরসা এখন জামাই আকিকুল ইসলাম ও ছেলে সৌরভ। সবাই শোকে বাকরুদ্ধ। প্রত্যেকের চোখের জল যেন শুকিয়ে গেছে। এমতাবস্থায় তাদের একটাই দাবি দ্রুত প্রধান আসামী মানিকসহ সকলকে ধরে আইনের আওতায় নেয়া হোক। আসামীদের বাড়িতে গিয়ে নারী-পুরুষ কারোরই দেখা মেলেনি। হত্যাকান্ডের পর থেকে আসামীরা স্বপরিবারে আত্মগোপন করেছে বলে জানায় প্রতিবেশিরা। দু’একটি বাড়িতে নারী ও শিশুরা থাকলেও তারা এ ব্যাপারে কিছুই জানে না। গ্রামের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত পরশু শনিবার থেকে এখনও পর্যন্ত পুলিশের একটি টিম ওই এলাকাতে সার্বক্ষণিক টহল দিচ্ছে। নিহত হেলাল বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় আজ রবিবার বাদ যোহর স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)