খালেদা জিয়া ও বিএনপিকে এক ঘরে করতে হবে

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
খালেদা জিয়া ও বিএনপিকে এক ঘরে করতে হবে ছবির ক্যাপশন:
ভেড়ামারায় নারী জোটের সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী উন্নয়নে বিরোধী ও নির্যাতনকারীদের সঙ্গী বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নারী উন্নয়নে বিরোধী ও নির্যাতনকারীদের সঙ্গী হিসেবে খালেদা চিহ্নিত হয়েছেন এবং ধর্মের মূখোশধারী, উন্নয়ন বিরোধী শক্তির ওরা লালন-পালনকারী। সুতরাং খালেদা জিয়ার বিএনপিকে সমাজ ও রাজনীতির মাঠ থেকে এক ঘরে করতে হবে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাসদের এই নেতা নারীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। নারীর উন্নয়নের কাজ করছেন। শেখ হাসিনার সব নীতি আইনে নারীদের মাঝখানে রেখেছেন। তিনি নারীদের উন্নয়ন ও স্বার্থরক্ষা করেছেন। আর তাই নারী বিদ্বেষীদের মিষ্টি কথায় না ভুলে নারী সমাজের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা জাসদ নিশ্চিত করতে চাই। তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা ও অধিকার হিস্যার পাহারাদার। নারী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, নারী জোটের যুগ্ম-সম্পাদক উম্মে হাসান ঝলমল, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সৈয়দ সুলতানা হ্যাপি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, কুষ্টিয়া নারী জোটের সভাপতি আরতি রানী সিংহ রায়, জাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী। অনুষ্ঠিত বিশাল নারীজোটের সমাবেশে সভাপতিত্বে করেন, ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি নাসিমা আলীম সাজু। এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবীর উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বকুল, জাসদ নেতা আইয়ুব আলী, বেনজির আহম্মেদ বেনু, শাজাহান আলী, মুকুল মালিথা, এ্যাডঃ তানজিলুর রহমান এনাম, মইনুল হক ডাবলু, আনোয়ারুল কবির টুটুল, সাইদুর রহমান, আব্দুল করিম মাষ্টার, মতলেব হোসেন, আবু সাইদ মেম্বার, হাসান সরোয়ারা, লুকমান হোসেন মেম্বার, দরুদ হোসেন মেম্বার, সুকচাদ আলী, বজলুল হক, সানোয়ার হোসেন সানু, হাসানুজ্জামান কিরন, জাহিদ হোসেন, নকিবুল ইসলাম, আবুল কাশেম, আশরাফুল ইসলাম কচি, বাবু, কমিশনার নাইমুল হক, তারিকুজ্জামান তারিক, আমিরুল ইসলাম, খিজিরুল ইসলাম খিজির, কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাসদ নেতা আবুল কালাম ডাবলু, সহ-সভাপতি জাসদ নেতা মিজানুর রহমান মিজান, যুবজোট নেতা, কাজী রাকিবুল ইসলাম সজল, রকিব সরকার, নুর সালাম, ছাত্রনেতা বকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)