স্ত্রীকে নিয়ে ছেলের শহরে বসবাস : বৃদ্ধা মায়ের মামলা

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
স্ত্রীকে নিয়ে ছেলের শহরে বসবাস : বৃদ্ধা মায়ের মামলা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বৃদ্ধা মাকে গ্রামের বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে শহরে থাকেন ছেলে। মায়ের কোনো খোরপোষ, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে কোনো খোঁজখবর রাখেন না ছেলে। এমন অভিযোগ এনে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা পারিবারিক আদালতে মামলা ঠুকলেন নিজের ছেলের বিরুদ্ধে। আর এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামে। অভিযুক্ত আজিজুল হক উপজেলার মজলিসপুর গ্রামের জাফর আলীর ছেলে। আর ছেলের বিরুদ্ধে অভিযোগকারী মায়ের নাম নফুরা খাতুন (৭৫)। অভিযুক্ত আজিজুল হকের মা ও জাফর আলীর স্ত্রী নফুরা গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে দামুড়হুদা পারিবারিক আদালত মামলাটি দায়ের করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের জাফর আলীর স্ত্রী নফুরা খাতুন। তাদের ছেলে আজিজুল হক নিজ গ্রাম মজলিসপুর ছেড়ে চুয়াডাঙ্গা শহরের নিকটবর্তী আলোকদিয়া এলাকায় গিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তিনি গ্রামে ফেলে আসা মায়ের খোঁজখবর রাখে না। এমনকি মায়ের খোরপোষ বা চিকিৎসার কোনো খরচ বহন করে না। কোনো উপায় না পেয়ে নিজের জন্য মাসিক নিয়মিত খোরপোষের জন্য অসহায় মা নফুরা দামুড়হুদা পারিবারিক আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতের ভারপ্রাপ্ত সেরেস্তাদার রাহাতুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন জানান, আদালত মামলাটি গ্রহন করেছে। ইতোমধ্যে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩১ মে দিন ধার্য করে নোটিশ ইস্যু করা হয়েছে। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক বলেন, ছেলের কাছে মা খোরপোষ পাবেন, এতে আইনি কোনো বাধা নেই। এটা প্রত্যেক মায়ের অধিকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)