স্বামীর পরকীয়া : প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন

আপলোড তারিখঃ 2018-04-09 ইং
স্বামীর পরকীয়া : প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পরকীয়ার জেরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরকিয়া প্রেমিকাকে বিয়ে করার প্রতিবাদ করায় চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের মেয়ে নাজমাকে মারধর করে স্বামী ঝিনাইদহ শৈলকুপার সাঈদ। গতকাল রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় শৈলকুপা থেকে নাজমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। জানা যায়, গত ১০ বছর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ খেজুরতলা গ্রামের জয়নালের মেয়ে নাজমার সাথে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কৃষ্ণপুর গ্রামের বিলকি বাজারপাড়ার জাবেদ বিশ্বাসের ছেলে সাঈদের বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। বিয়ের পর সাঈদের সাথে তারই চাচাতো বোন ঝর্ণার প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। নাজমা বাপের বাড়ি থাকার সুবাদে স্ত্রীকে না জানিয়ে সাঈদ তার চাচাতো বোন ঝর্ণাকে বিয়ে করে। বিষয়টি পরে জানতে পেরে স্বামী সাঈদের জিজ্ঞাসা করলে নাজমাকে ভয়ভীতি দেখায় ও মারধর করে সে। এই নিয়ে গতকাল সকালে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে স্বামী সাঈদ তার স্ত্রী নাজমাকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। খবর পেয়ে নাজমার পরিবারের সদস্যরা ঝিনাইদহ গিয়ে নাজমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজমার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)