চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে : ফখরুল

আপলোড তারিখঃ 2018-04-08 ইং
চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে : ফখরুল ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চিকিৎসার নামে বেগম জিয়াকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর`ল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রীর আজ বরিশালে আপনাদের সামনে আসার কথা কিন্তু তিনি কারাগারে আবদ্ধ। আমাদের নেত্রীকে যে কারাগারে রাখা হয়েছে সেখানে আর কোনো বন্দি রাখা হয় না। স্যাঁতস্যাঁতে একটি কারাগারে তাঁকে রাখা হয়েছে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখর`ল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যদি শৃঙ্খলাবদ্ধ হতে না পারি তাহলে গণতন্ত্র পুনর`দ্ধারের এই যুদ্ধে জয়ী হতে পারবো না। আজকে আপনাদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। পরীক্ষায় আপনাদের জয়ী হতে হবে। অন্যথায় চির জীবনের মতো আবদ্ধ হয়ে থাকতে হবে। এ সময় বেগম জিয়া মুক্ত হলে তবেই আলোচনা কিংবা অন্য কিছুর প্রশ্ন আসতে পারে বলেও জানান ফখর`ল। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আসুন, নতুন করে আমরা বরিশাল থেকে যাত্রা শুর` করি, সেই যাত্রা হউক গণতন্ত্রের সৈনিকদের মুক্তির যাত্রা। দেশে কোনো ন্যায় বিচার নেই উল্লেখ করে ফখর`ল বলেন, দেশে একটাই শাসন, জুলুমের শাসন, বুলেটের শাসন চলছে। দেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়ন কাদের হয়েছে? আপনাদের হয়েছে? হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)