সোমবার, ৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের বরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক ও সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোরুজ্জামানের সার্বিক পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক রবিউল হক, আবু তালেব, সোহেল আহমেদ, এবং বিদায়ী শিক্ষার্থী সানজিদুল ইসলাম শীতলসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এ এস এম শাহনেওয়াজ মেহেদী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার