রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যাত্রী সেজে দিনে-দুপুরে ইজিবাইক ছিনতাই

জনতার হাতে আটক এক ছিনতাইকারী
  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় যাত্রী সেজে দিনে-দুপুরে ইজিবাইক ছিনতাই

চুয়াডাঙ্গায় দিনে দুপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকের মালিক সদর উপজেলার সুমিরদিয়া ডেঙ্গাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ছিনতাইকারী হলেন- রাজবাড়ী জেলার কালুখালী থানার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে পান্নু মিয়া (৪২)।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজিবাইক চালক আব্দুল্লাহ রেল বাজার এলাকা থেকে তিনজন যাত্রী নিয়ে রওনা দেন। পরে যাত্রীদের আত্মবিশ্বাস এনজিও অফিসের সামনে নিয়ে গেলে একজন যাত্রী নেমে যায়। এসময় ইজিবাইকে থাকা অপর দুই যাত্রী নেমে যাওয়া ওই ব্যক্তিকে ডাকতে চালককে বলেন। চালক আব্দুল্লাহ নেমে তাকে খুঁজতে গিয়ে ফিরে এসে দেখেন, ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।


চালকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয় এক মোটরসাইকেল চালকের সহায়তায় ইজিবাইকটি খুঁজতে শুরু করা হয়। এক পর্যায়ে চুয়াডাঙ্গা পৌর কলেজের সামনে ইজিবাইকসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আজ আদালতে সোপর্দ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত