সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুগ্ম সম্পাদক পদোন্নতি পেলেন মেহেরাব্বিন সানভী

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২৬ ইং
যুগ্ম সম্পাদক পদোন্নতি পেলেন মেহেরাব্বিন সানভী

দৈনিক সময়ের সমীকরণ-এর ‘যুগ্ম সম্পাদক’ পদে পদোন্নতি পেয়েছেন মেহেরাব্বিন সানভী। গতকাল শনিবার পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন স্বাক্ষরিত পদোন্নতিপত্র তিনি হাতে পেয়েছেন। সানভী সময়ের সমীকরণ ছাড়াও বর্তমানে জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।


এছাড়া তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সম্পাদক, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের প্রচার সম্পাদক, জাতীয় ফল কাঁঠাল উৎসবের সদস্যসচিব, সুজন-সুশাসনের জন্য নাগরিকের ডিস্ট্রিট ফ্যাসিলিটেটর ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি জেলা সরকারি গণগ্রন্থাগার ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য।


এর আগে জেলা লোকমোর্চা, খেলাঘর আসরের মতো সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মেহেরাব্বিন সানভী। সেভ দ্যা চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল ও ইউনিসেফের মতো প্রতিষ্ঠানে শিশু সাংবাদিক হিসেবে কাজের মাধমে মেহেরাব্বিন সানভী সাংবাদিকতায় আসেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সমাজ-সংস্কৃতি বিষয়ক অসংখ্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি।


এদিকে, সময়ের সমীকরণ-এর যুগ্ম সম্পাদক পদে পদোন্নতি পাওয়ায় মেহেরাব্বিন সানভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ ও রিপন হোসেন, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, অনলাইন ইনচার্জ সালেকিন মিয়া সাগর, নিজস্ব প্রতিবেদক নাজমুল সামিসহ সমীকরণ পরিবার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে