রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা কারাগারে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
মেহেরপুর জেলা কারাগারে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

  

মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে অবস্থানরত বন্দিদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও প্রবেশন কার্যালয়ের উদ্যোগে অপরাধী সংশোধন পুনর্বাসন কার্যক্রমের আওতায় এসব বিতরণ করা হয়।


জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, আবীর আনসারী, জেলার নিজামুদ্দিন, প্রবেশন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


পরে জেলা প্রশাসক জেলখানা পরিদর্শন করেন। তিনি জেলখানার বিভিন্ন দিক ঘুরে দেখেন। এর আগে জেলা প্রশাসক জেলখানায় এসে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ সালাম গ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত