প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা ও উৎপাদন কার্যক্রম গতিশীল করতে মেহেরপুরের গাংনীতে যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি বিভাগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা। এসময় স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক যন্ত্র ব্যবহারে সময় ও খরচ কমবে এবং কৃষকের উৎপাদন লাভজনক হবে।
প্রতিবেদক গাংনী