শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবগঠিত চুয়াডাঙ্গা বড় বাজার (আড়ৎ পট্টি) ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৬ ইং
নবগঠিত চুয়াডাঙ্গা বড় বাজার (আড়ৎ পট্টি) ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত

`IMG_20161_204529`

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত চুয়াডাঙ্গা বড় বাজার (আড়ৎ পট্টি) ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে আড়ৎপট্টিতে আলোচনা শেষে নৈশভোজে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন লেমন। বিশেষ অতিথি ছিলেন দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি জগলু মিয়া, সমবায় নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। এর আগে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কমিটির সকলকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসএম মাসুদুর রহমান শ্যামলকে সভাপতি এবং এসএম সাহাবউদ্দীন পল্টুকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা বড় বাজার (আড়ৎ পট্টি) ব্যবসায়ী সমিতি গঠিত হয়। মতবিনিময় ও নৈশভোজে আড়ৎপট্টির ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!